হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, পবিত্র মহররম ও শোকের মাস উপলক্ষে বিশেষ মিছিল
ইসলামের ইতিহাসের করুণ ট্র্যাজেডি কারবালা যেন প্রতিটি মুমিনের হৃদয়কে চিরকাল সজাগ রাখে। সেই মহান শহীদদের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা জানাতে এবং হজরত জয়নব (সা. আ.)-এর দুলাল, ইমাম হুসাইন (আ.)-এর তরুণ সেনাপতি হজরত আউন ও হজরত মুহাম্মদ (আ.)-এর অমর আত্মত্যাগকে স্মরণ করে আগামী ২৯শে জুলাই, ২০২৬, বুধবার এক বিশাল জুলুস (মিছিল) অনুষ্ঠিত হয়েছে।
ঐতিহাসিক এই মিছিলটি শুরু হবে রিপন স্ট্রিট-অবস্থিত ১২, পেম্যানটেল স্ট্রিটের হুসাইনী বেগম ইমামবাড়া প্রাঙ্গণ থেকে। আঞ্জুমান-ই-আউন ও মুহাম্মদের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই জুলুসে অংশ নিয়ে মুমিনরা তাঁদের অগাধ শ্রদ্ধা নিবেদন করবেন।
আয়োজক কমিটি জানিয়েছে, এই জুলুস শুধু একটি মিছিল নয়; বরং এটি ন্যায়ের পথে আত্মোৎসর্গের এক জীবন্ত দৃষ্টান্ত। আউন ও মুহাম্মদ (আ.)-এর শৈশব সুলভ ত্যাগ ও বীরগাথা ইতিহাসে চির অম্লান হয়ে থাকবে, এবং এই মিছিলের মাধ্যমে আগামী প্রজন্ম সেই ত্যাগের মহিমা সম্পর্কে অনুপ্রাণিত হবে।
আয়োজকরা সকল ধর্মপ্রাণ আজাদার ও সাধারণ জনগণকে নির্ধারিত সময়ে উপস্থিত থেকে এই শোক ও ভালোবাসার মিছিলে অংশগ্রহণ করেন। জুলুসটিকে সুশৃঙ্খল, নিরাপদ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সকল প্রস্তুতি ইতিমধ্যেই গ্রহণ করা হয়েছে।
বিস্তারিত তথ্য:
· অনুষ্ঠান: জুলুস-ই-আউন ও মুহাম্মদ
· স্থান: হুসাইনী বেগম ইমামবাড়া, ১২, পেম্যানটেল স্ট্রিট, রিপন স্ট্রিট
· তারিখ: ২৯ জুলাই ২০২৬, বুধবার
· আয়োজক: আঞ্জুমান-ই-আউন ও মুহাম্মদ
আপনার কমেন্ট